spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯২৫ পিস ইয়াবা, ১৫১ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৭১০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ ও ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

রবিবার (২৮ আগস্ট) সকাল ছয়টা থেকে সোমবার (২৯ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ