spot_img

জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়ে সমাবেশে গুলি করছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ঐক্য দেখে সরকার ভয় পেয়েছে। তাই বিএনপির সমাবেশে পুলিশ নির্বাচারে গুলি করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের বডি কেমিস্ট্রিতেই সন্ত্রাস আছে। তাই তারা বিএনপির সভা-সমাবেশে হামলা করছে।

সোমবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার খালেদা জিয়াকে তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করে। তাই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ