spot_img
spot_img

তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণ শুরু করল বিটিআরসি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবসহ অনলাইন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

রেজা-ই রাকিব বলেন, হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি।

এর আগে, সোমবার (২৮ আগস্ট) বিচারপতি মুহাম্মাদ খসরুজ্জামান ও বিচারপতি মুহাম্মাদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন।

ওই দিন সকালে পলাতক উল্লেখ করে তারেক রহমানের সাম্প্রতিক দেয়া সব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ সব অনলাইন থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ