সাম্প্রতি ভারত থেকে নেমে আসা ঢলে ও ভারী বৃষ্টিপাতে দেশের পূর্বঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যার ফলে লাখ লাখ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। ত্রান সহায়তা নিয়ে অনেকেই তাদের পাশে দাড়িয়েছেন, দাড়াচ্ছেন। এবার ত্রান সহায়তা নিয়ে বন্যর্তদের পাশে দাড়াল আলোর কাফেলা সেবা সংস্থা।
সংগঠনের সভাপতি মুফতী সিরাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা ওয়াহিদুজ্জামান ফারুকীর নেতৃত্ব ইতোমধ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুরে দুর্গতদের মাঝে সাত লক্ষ টাকার ত্রান সহায়তা প্রদান করেছে।
তাদের এই মহত্বপূর্ণ কাজের জন্য লক্ষ্মীপুরের স্থানীয় উলামায়ে কেরাম সংগঠনটিকে মোবারকবাদ জানিয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পুনর্বাসে কাজ করে যাবে বলে আশ্বাস দিয়েছে আলোর কাফেলা সেবা সংস্থা।











