spot_img
spot_img

ইরানকে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ মোজতবা খামেনির

সরকারের প্রশংসা করার পাশাপাশি জনগণের অর্থনৈতিক দুর্দশা দূর করার প্রতি জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ এবং কঠোর নিষেধাজ্ঞার মুখেও জনগণকে সেবা অব্যাহত রাখায় এ কথা বলেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি আমদানির ওপর নির্ভর না করে দেশীয় উৎপাদনের ওপর ভরসা রাখার তাগিদ দিয়েছেন।

বিবৃতিতে তিনি মূল্যস্ফীতি, বেকারত্ব, মূল্য নিয়ন্ত্রণ এবং পণ্য ও সেবার বাজার পরিচালনার মতো জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় খাতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।

এর পাশাপাশি উৎপাদন বৃদ্ধি, লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা এবং প্রতিরোধমূলক অর্থনৈতিক নীতিগুলোকে কেন্দ্র করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন ইরানের সর্বোচ্চ নেতা।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ