spot_img
spot_img

ধামাকা শপিংয়ের সিইও সিরাজুল ইসলাম গ্রেফতার

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় গ্রাহকের দায়েরকৃত মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সিইও সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক ব্রিফ করবেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, পণ্য সরবরাহ বাবদ প্রায় ২০০ কোটি টাকা ফেরত দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিক্রেতারা। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে ধামাকার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ