spot_img

মুফতী কাজী ইবরাহীমের ১০ দিনের রিমান্ড আবেদন করবে ডিবি

রাজধানীর মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জনপ্রিয় ওয়ায়েজ মুফতী কাজী ইবরাহীমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান নোমানের আদালতে এই রিমান্ডের শুনানি অনুষ্ঠিত হবে। মুফতী কাজী ইবরাহীমকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) শরিফুল ইসলাম জানান, মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে ডিবির এক কর্মকর্তা বাদী হয়ে মুফতী কাজী ইবরাহীমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ