সোমবার | ১৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে নতুন ইসি গঠন করা উচিত: নুরুল হুদা

সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে অবশ্যই নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

তিনি বলেন, পরবর্তী কমিশন গঠন করার ব্যাপারে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। অবশ্যই এটা হওয়া উচিত। আমি এটাকে সমর্থন করি। যেন নতুন কমিশন সবার সমর্থনযোগ্য হয়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) কমিশন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নতুন কমিশন গঠনে ইসির কোনও মতামত আছে কিনা এমন প্রশ্নের জবাব সিইসি বলেন, নতুন কমিশন কী হবে সেই বিষয়ে নির্বাচন কমিশনের কোনও মতামত থাকে না। কমিশনের কাছে সাধারণত মতামত চাওয়া হয় না। যদি চাওয়া হয় তাহলে আমরা কমিশন বসে দেখবো, আমাদের কোনও মতামত আছে কিনা।

কমিশন গঠনে আইন প্রণয়ন প্রসঙ্গে কে এম নুরুল হুদা বলেন, আইন তো তৈরি করে সংসদ। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের আইনগুলো হয়। তাদের কাছ থেকে এ রকম কোনও ইঙ্গিত আসেনি যে, আইন তৈরি করতে হবে—কী হবে না। তারা বলেন, সাংবিধানিক যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা অনুযায়ী করার কথা। এটা আমরা টেলিভিশন পত্রপত্রিকায় দেখি। এ বিষয়ে তাদের সঙ্গে আমাদের কোনও আলোচনা হয়নি। আইন করার বিষয়ে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ