spot_img
spot_img

দুই দিনের রিমান্ডে মুফতি ইব্রাহিম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মুফতী কাজি ইব্রাহিমকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এরপর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর ডিবি উত্তরের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আব্দুল লোকমান বাদী হয়ে ডিএমপির মোহাম্মদপুর থানা এ মামলা করেন।

গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে একটি মামলা করেন।

উল্লেখ্য: গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ