spot_img
spot_imgspot_img

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। দীর্ঘদিনের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির নেতৃত্ব লাভের পর কিশিদার সামনে প্রধানমন্ত্রীত্বের পদ নিশ্চিত হয়ে যায়।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংস্কারবাদী নেতা তারো কোনোকে পেছনে ফেলে দলের নেতৃত্বে চলে আসেন ৬৪ বছর বয়সী কিশিদা।

আগামী সোমবার জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে তার প্রধানমন্ত্রীত্ব নিশ্চিত হবে। এরপর দলের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে যা অবশ্যই আগামী নভেম্বরের মধ্যে হতে হবে।

২০২০ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে ইয়োশিহিদে সুগার কাছে কিশিদা হেরে যান। কিন্তু করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে সন্তোষজনক ভূমিকা নিতে না পারার কারণে ক্ষমতায় বসার এক বছরের মাথায় ইয়োশিহিদে সুগা পদত্যাগ করেন।

নতুন প্রধানমন্ত্রী সুগার নীতি থেকে ভিন্ন পথে চলবেন এবং করোনা মহামারি মোকাবেলার ক্ষেত্রে প্রণোদনা প্যাকেজে বড় অংকের অর্থ খরচ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। জনগণের আয়-বৈষম্য কমানোর জন্য তিনি এই পদক্ষেপ নেবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ