spot_img
spot_img

কানাডা শুধু খুনিদের হাব নয়, তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে: ড. মোমেন

হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরমে পৌঁছেছে। নিজ্জর হত্যার ঘটনায় কানাডা শুরু থেকেই ভারতকে দায়ী করে আসছে। তবে ভারত এ হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে কানাডাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল বলে মন্তব্য করে। এবার ভারতের এমন মন্তব্যে সায় দিয়ে বাংলাদেশও অপরাধীদের প্রত্যাপর্ণের ক্ষেত্রে কানাডার সমালোচনা করেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নুর চৌধুরী দীর্ঘদিন ধরে কানাডায় রয়েছেন। সরকার তাকে দেশে ফেরানোর চেষ্টায় কানাডার সহযোগিতায় চাইলে কানাডা সরকার এ আহ্বানে সাড়া দেয়নি।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাতকার দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সেখানে তিনি কাডানার ব্যাপক সমালোচনা করে বলেন, কানাডা শুধু খুনিদের হাব নয়, খুনিদের আশ্রয় হয়ে উঠেছে।

কানাডার মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের সমালোচনা মোমেন বলেন, আমাদের বিচার বিভাগ খুবই স্বাধীন এবং সরকার এতে হস্তক্ষেপ করে না।

এ ক্ষেত্রে মৃত্যুদণ্ড পরিবর্তিত হয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সুযোগ আছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ফিরে এসে নূর চৌধুরী ও রশিদ চৌধুরী উভয়ই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারেন। রাষ্ট্রপতি চাইলে তাদের আবেদন মঞ্জুর করতে পারেন এবং মৃত্যুদণ্ডকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ