spot_img
spot_img

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: শাহে আলম

আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন, কেউ এই সুবিধা থেকে বাদ যাবে না। একই সময়ের মধ্যে কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রংপুরে একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মীর শাহে আলম বলেন, বাইরের দেশের অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক এমন কর্মসূচি নেওয়া হচ্ছে। তেলের সংকট থাকলে ১১ দল কীভাবে লংমার্চ করেছে?

তিনি আরও বলেন, লংমার্চ করে যদি সমস্যার সমাধান হতো, তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লংমার্চ করত।

এ সময় রংপুরের বীর শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন, তাঁর পরিবারের জন্য বাড়ি নির্মাণ এবং কবরস্থানের সৌন্দর্যবর্ধনে এক কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রতিমন্ত্রী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ