spot_img
spot_img

বাংলাদেশ কারও শর্ত বা চাপের কাছে নতি স্বীকার করবে না: ডা. জাহেদ

বাংলাদেশ নিজের স্বার্থে ভারত, রাশিয়া ও আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করবে, তবে কারও শর্ত বা চাপের কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বোয়িং বা এয়ারবাস কেনা হলে তা দেশের প্রয়োজনেই কেনা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, বিএনপির সঙ্গে চাঁদাবাজি ট্যাগিংয়ে রাজনীতি আছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকেই এ নিয়ে রাজনীতি হচ্ছে। এনসিপি বিএনপির বিরুদ্ধে স্যাটায়ার করেছে। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে আছে, প্রয়োজনে সরকার ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। মজুত করে এলপি গ্যাসের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে এনার্কি হতো, এখন সেই অবস্থায় নেই। যতটুকু সমস্যা আছে, তা কমতে শুরু করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ