spot_img

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মতো বাংলাদেশের সক্ষমতা আছে: বাণিজ্যমন্ত্রী

চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থান বাংলাদেশের আছে। সেই সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। এখন পিছিয়ে না থেকে নেতৃত্বে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লব: বাণিজ্য প্রসারের হাতিয়ার’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রযুক্তির সুবাদে ব্যবসা-বাণিজ্য সহজ হয়েছে, প্রতিযোগিতা বেড়েছে। অনলাইনেও বাণিজ্যের প্রসার ঘটেছে। অর্থাৎ পৃথিবী এখন এক নতুন যুগে। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগিয়ে যেতে হবে। চিন্তা ও চেতনায় প্রযুক্তির ব্যবহার মেনে নিয়েই এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, আমাদের পিছিয়ে থাকার উপায় নেই। সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্য প্রসারে নতুন প্রজন্মকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা অর্জন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ