শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

শিক্ষার্থীরা প্রজেক্ট ওয়ার্ক ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষা পদ্ধতির পাশাপাশি কর্মসূচি ভিত্তিক নানা ধরনের পড়াশোনাও থাকবে। শিক্ষার্থীরা প্রজেক্ট ওয়ার্ক ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বিশ্ব শিশু দিবসে’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, শিক্ষাক্রমের খোলনলচে পাল্টে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিক্ষার্থীর শিখন ফল যাচাইয়ে পরীক্ষাই একমাত্র মূল্যায়ন নয়।

ডা. দীপু মনি আরও বলেন, দীর্ঘকাল থেকে বাংলাদেশে সকল ধর্মের ও সকল ভাষার মানুষ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে অপব্যবহার করে একটি মহল ধর্মের অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ আছে এবং তা থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ