spot_img
spot_img

করোনা মোকাবিলায় ২৩শ’ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলার জন্য আগামী ১২ মাসে ২৩শ’ ৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য সংস্থাটি জি-২০ এর কয়েকজন নেতাকে এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহবান জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেন, রোমে চলতি সপ্তাহের শেষ দিকে জি-২০ এর বৈঠকে নেতারা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারবে না।

টেড্রোস আরও বলেন, আরও ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা ঠেকাতে কভিড-১৯ টিকা, টেস্ট এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এই অর্থের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বে অ্যাকসেস টু কভিড টুলস অ্যাক্সিলারেটরের লক্ষ্য হলো, মহামারি মোকাবেলায় সরঞ্জামগুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এতে অর্থায়নের জন্য ২৩শ’ ৪০ কোটি ডলার প্রয়োজন, যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং জাতীয় পুনরুদ্ধারকে সমর্থন দিতে উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ