রাষ্ট্রদ্রোহের দায়ে মিয়ানমারের সাবেক সংসদ সদস্য এবং অং সান সুচির এনএলডি দলের স্পিকার উইন হেইনকে ২০ বছরের কারাদণ্ড দিলো দেশটির আদালত। এই প্রথম সামরিক সরকারের অধীনে আদালত সু চির দলের উচ্চ পদস্থ কোনো সদস্যর বিরুদ্ধে এমন রায় দিল।
শুক্রবার (২৯ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান তার আইনজীবী মিন্ট থুইন
উইন হেইনের মেয়ে, চিট সু উইন টেন এই রায়ের নিন্দা করে বলেছেন, এটি অপ্রত্যাশিত ছিল না। ৮০ বছর বয়সী এ নেতাকে ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়।
এর আগে মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা হয়।












