ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার সোয়া ৩ ঘণ্টা পর পুনরায়চালু হয়েছে।
আজ (২৯ অক্টোবর) শনিবার বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম জানান, ভোরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। এ সময় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।











