spot_img
spot_img

পাগলা কুকুরের কামড়ে শ্রীমঙ্গলে একদিনে ৩৩ জন হাসপাতালে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক পাগলা কুকুরের কামড়ে একদিনে ৩৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় কুকুরটি মানুষজনকে আক্রমণ করেছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। রাত সাড়ে ৯টা পর্যন্ত কুকুরের কামড় খেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেদোয়ান আহসান উল্লাহ বলেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, আমরা কুকুরটিকে আটক করার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে। সবাইকে সাবধানে থাকার জন্য মাইকিং করা হচ্ছে। আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ