গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে করোনায় কেউ মারা যাননি। মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের নারায়ন ঘোষ (৪৫), আনিসুর রহমান (৭০) ও ত্রিশালের জামাল উদ্দিন (৫৩)।
সোমবার (২৯ নভেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। মেডিকেলের আইসিউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৯ জন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৮৪টি নমুনা পরীক্ষা করে কেউ করোনা শনাক্ত হয়নি।











