spot_img

বগুড়ায় চাকুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে চাকুসহ বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা কমিটির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টেম্পল রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সবুজ সওদাগর (৩৫) শহরের সূত্রাপুর এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে। ২০১৪ সালের ২৪ অক্টোবর সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু সৈনিক লীগের তৎকালীন আহবায়ক শিমুল হক রেহানকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি সবুজ সওদাগর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভ্রাম্যমাণ কাবাবের দোকান থেকে চাঁদা তোলা নিয়ে রবিউল নামের এক কাবাব বিক্রেতাকে মারধর করে সবুজ সওদাগর। একপর্যায়ে তার কাছে থাকা ধারাল চাকু বের করে ওই বিক্রেতাকে মারার চেষ্টা করে। সেসময় দলীয় কার্যালয়ের সামনে থাকা নেতাকর্মীরা কাবাব বিক্রেতা রবিউলকে রক্ষা করেন। ঘটনার পরপরই সদর থানা পুলিশ সেখানে পৌঁছে সবুজ সওদাগরকে আটক করে। তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, সবুজ সওদাগরের আগেও দলীয় কার্যালয়ে রেহান নামের তার দলের একজনকে ছুরিকাঘাতে খুন করেছিল। তার নামে চাঁদাবাজির অসংখ্য অভিযোগ রয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় তার নামে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ