ইনসাফ | মাহবুবুল মান্নান
চট্টগ্রামের পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ইসলামী যুব কাফেলার ব্যবস্থাপনায় জামেয়া আরাবিয়া জিরি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা তৈয়্যব (রহ.)এর স্মরণে শানে সাহাবা সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী শুক্রবার(৩১ ডিসেম্বর) পটিয়া ভেল্লাপাড়া নয়া পাড়ি বাজারের দক্ষিণ পাশের ময়দানে বাদ জুমা থেকে এই সম্মেলন শুরু হবে।
জিরি মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়্যব এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সম্মেলনে বয়ান করবেন মুফতী রাফি বিন মুনির, মুফতী রেজাউল করিম আবরার, মুফতী ওবাইদুর রহমান হুজাইফী, মাওলানা কাউছার হামিদ, মাওলানা শোয়াইব ও মাওলানা ক্বারি নবী হাসান।
ইসলামি সংগীত পরিবেশন করবেন ইসলামি সংগীত শিল্পী মাওলানা আলমগীর বিন কবির। সংগঠনের সভাপতি মাওলানা সাইফুল করিম যথাসময়ে সবাইকে সম্মেলনে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।











