spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৫ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুনকরে ১৫ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৯৯ জনে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৯৬ শতাংশ। শনাক্তদের মধ্যে ১১ জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে দুজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে তিনজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে তিনজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ