ইনসাফ | মাহবুবুল মান্নান
জাতীয় হাফেজে কোরআন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মাওলানা হাফেজ আব্দুল বারি মুহাম্মদ শহিদুল্লাহকে আহ্বায়ক ও মাওলানা হাফেজ রিদওয়ানুর রহমানকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
গত ২৫ ডিসেম্বর সংগঠনের বার্ষিক শিক্ষাসফরে রাঙ্গামাটি বায়তুশ শরফ মাদরাসা মিলনায়তনে এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা হাফেজ মাসুম বিল্লাহ। এসময় কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা হাফেজ নোমানসহ কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে হাফেজ মুহাম্মদ ওসমান গনি ও হাফেজ আ.ক.ম জাহাঙ্গীরকে যুগ্ম-আহ্বায়ক, হাফেজ মুহাম্মদ হাসান মুরাদকে যুগ্ন সদস্য সচিব ও হাফেজ মুহাম্মদকে অর্থসচিব করা হয়েছে।
এ ছাড়াও হাফেজ মুহাম্মদ আব্দুশ শাকুর, হাফেজ মাহবুবুল মান্নান, হাফেজ মাহদী হাসান, হাফেজ এরশাদ হোসাইন, হাফেজ মেহেদী হাসান ফরহাদ, হাফেজ মুহাম্মদ জয়নাল, হাফেজ মুহাম্মদ নোমান ও হাফেজ মুহাম্মদ সানা উল্লাহকে সদস্য করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটিকে আগামী ৩১জুন(২০২২) মধ্যে ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।











