spot_img
spot_img

ফেনীতে ১৪৪ ধারা ভেঙে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি

ফেনী শহরে প্রশাসনের ১৪৪ ধারা ভেঙে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহরের বিভিন্ন স্থানে এ বিক্ষোভ করে তারা।

জানা যায়, আজ বুধবার সকালে শহরের তাকিয়া রোডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে দলের নেতাকর্মীরা জড়ো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে কেন্দ্রীয় ও জেলা নেতারা সড়কে অবস্থান নিলে নেতাকর্মীরা পুনরায় জড়ো হয়ে মুহুর্মুহু স্লোগান দিতে থাকে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।

রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, ফেনী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা। এখানে কোনো ১৪৪ ধারা মানি না, মানা হবে না। তাই ১৪৪ ধারা ভঙ করে বিক্ষোভ মিছিল হচ্ছে। আজ আমাদের বাধা দেওয়া হয়েছে। এখন থেকে খালেদা জিয়ার মুক্তি দাবিতে ফেনীর প্রত্যেক উপজেলা, ইউনিয়নে মিছিল করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ