spot_img
spot_img

কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কলকাতা মেট্রো আর ঢাকার মেট্রো এক না। ঢাকার মেট্রোরেল গুনগতমান ও টেকনোলজিতে অনেক এগিয়ে। ঢাকার মেট্রোরেলে শব্দদূষণ হবে না। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয়েও আধুনিক।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এই সরকারের সময়ের মধ্যেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল পৌঁছে যাবে। টিকেট মেশিন নষ্ট হওয়ার বিষয়টি বাকা চোখে দেখার কিছু নেই। এটিতে অভ্যস্ত হতে আরো সময় লাগবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসছে। জুন জুলাই নাগাত ঢাকা গাজীপুর রেপিড বাস ট্রান্সপোর্ট চালু করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ