spot_img
spot_img

প্রথম দিন মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৩ হাজার ৮৫৭ যাত্রী

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, সাধারণ যাত্রী নিয়ে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হওয়ার প্রথম দিনে ৩ হাজার ৮৫৭ জন যাত্রী এতে ভ্রমণ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এম এ এন ছিদ্দিক জানান, সকাল ৮টা থেকে ট্রেন চলার কথা থাকলেও ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। এই যাত্রীদের কেউ ছিলেন অফিসগামী, কেউবা এসেছিলেন পরিবারসহ। আবার অনেকেরই লক্ষ্য ছিল শুধু মেট্রোরেলে ঘোরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ