spot_img
spot_img

বিদেশে বসেই এনআইডি কার্ড পাবেন প্রবাসীরা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন বলেছেন, বিশেষত প্রবাসী আছেন সবাই এনআইডি কার্ড পাবেন, এজন্য কাউকে দেশে আসতে হবে না। বিদেশে বসেই তারা এনআইডি কার্ড পাবেন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সিলেট নগরীতে বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতাদের সম্মানে এক অনুষ্টানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে প্রবাসীরা জমি সহ বিভিন্ন সমস্যায় পড়েন। সে কারনে তা প্রতিকারে রেপিড ট্রাইবুন্যাল করার প্রস্তাব করেছিলাম। কিন্তু তা এখনো পাস হয়নি। প্রস্তাব অনুমোদন হলে অনেক সমস্যার সমাধান সহজে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ