spot_img

রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি

আবারো রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার (৩০ ডিসেম্বর) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ