spot_img

চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত ১১১৫ জন

চট্টগ্রামে নতুন করে আরও ১ হাজার ১১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। রোববার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ল্যাবে ৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ১১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৯৪ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ৩২১ জনের মধ্যে লোহাগাড়ার ৬, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৬, আনোয়ারার ৫, চন্দনাইশের ৫, পটিয়ার ৪০, বোয়ালখালীর ১৮, রাঙ্গুনিয়ার ৪২, রাউজানের ৭১, হাটহাজারীর ৬৮, ফটিকছড়ির ২২, মিরসরাইয়ের ২২, সীতাকুণ্ডের ৬ ও সন্দ্বীপ উপজেলার ৪ জন রয়েছেন।

গত শনিবার ৮০৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৭৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ