spot_img

আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল: মির্জা ফখরুল

আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩০ জানুয়ারি) ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ চরিত্রগতভাবে স্বৈরতান্ত্রিক দল, একটি ফ্যাসিবাদী দল। এই দল যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে বাদ দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগের যারা নেতৃত্বে এসেছিলেন তাদের অন্তরে ও গঠনে ডেমোক্রেসি ছিল না। তাই ১৯৭১ সালের পরে অতিদ্রুত আওয়ামী লীগ সেই পথে ধাবিত হল এবং জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করল। তারা গণতন্ত্রকে হত্যা করে ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠা করল।

তিনি বলেন, বাকশাল প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিনগুলোর মধ্যে সবচাইতে কলঙ্কযুক্ত একটি দিন। কারণ আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীন মুক্ত চিন্তার একটি সমাজ বিনির্মাণের জন্য। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল। ১৯৭১ সালেই শুধু এদেশের মানুষ যুদ্ধ করেননি। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ১৯৫২ থেকে ১৯৭১ -এর স্বাধীনতার যুদ্ধ পর্যন্ত নিরন্তর সংগ্রাম করে গেছে। বাকশাল ছিল সেই সংগ্রামী মানুষগুলোর সাথে একটি প্রতারণা।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটি শুধুমাত্র একটি ভূখণ্ডের জন্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য ও সমাজকে গণতান্ত্রিক করার জন্য। জনগণের সেই আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে ১৯৭৫ সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল’ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভয়াবহ কলঙ্কময় দিনটিকে স্মরণ করার জন্য ও সেখান থেকে শিক্ষা নেয়ার জন্য স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি আজকে যে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ