রাজবাড়ীতে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর নিমতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের খলিলপুর এলাকার সরাব উদ্দিন সরদারের ছেলে ও খলিলপুর বণিক সমিতির সভাপতি কামরুজ্জামান হিটু (৪০), একই এলাকার জলিল মৌলভীর ছেলে প্রাইভেটকার চালক মাসুদ মৌলভী (৪৩) এবং ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মুহাম্মাদ আমিনুল ইসলাম আলিম (৫০)।
এ ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।











