spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (৩০ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৯৭.২ গ্রাম ৫৩ পুরিয়া হেরোইন, ১২৮ বোতল ফেন্সিডিল, ১৮০ বোতল এবং ২০ লিটার দেশীমদ, ৫৫ কেজি ৬৩৫ গ্রাম গাঁজা, ১৪৩৪৭পিস ইয়াবা জব্দ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ