spot_img

বিএনপি’র জরুরি যৌথ সভা আজ

রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ জরুরি যৌথ সভা ডেকেছে বিএনপি। সভায় দেশের সামগ্রিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী দিনের করণীয় নির্ধারণ হবে।

বুধবার (৩০ মার্চ) বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার যৌথ সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন তিনি।

যৌথ সভায় দলের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ