spot_img
spot_img

দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকাসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩০ মার্চ) আবহাওয়া সংক্রান্ত সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বুধবার এবং বৃহস্পতিবার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ