spot_img

‘জীবনের অধিকাংশ সময় বঙ্গবন্ধু জেল-জুলুম সহ্য করেছেন’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, জীবনের অধিকাংশ সময় বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শোষণ ও নিপীড়নের হাত থেকে মুক্ত করার জন্য জেল-জুলুম সহ্য করেছেন। তিনি দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে যুদ্ধ-বিধ্বস্ত এই দেশকে ঘুরে দাঁড় করিয়েছেন। আমরা তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়ে তুলব-এই হোক আজকের অঙ্গীকার।

বুধবার (৩০ মার্চ) বিকেলে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমানের সভাপতিত্বে শহীদ আহ্সান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ