spot_img
spot_img

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজধানীর গুলশাস আজাদ মসজিদে প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহিদ মিনারে।

আগামীকাল বাদ জোহর সিলেটে জানাজা শেষে সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।

শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ