spot_img
spot_img

১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়া ও পদ্মা উত্তাল থাকায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুট ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সোয়া ৬টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, পদ্মা উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। রোববার সকাল সোয়া ৬টায় আবহাওয়া স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু করা হয়। তবে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক ছিল। নৌপথে চলাচলকারী যাত্রীরা ফেরিতে পার হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ