spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপি সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (৩০ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৭ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৩ কেজি ৬২৫ গ্রাম গাঁজা, ১০৪ গ্রাম ২০৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ