spot_img
spot_img

ইরানের সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া

ইরান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া।

সম্প্রতি তার সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল লাহিয়ানের ফোনালাপ হয়।

ফোনালাপকালে ইরানী পররাষ্ট্রমন্ত্রী ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের দৃঢ়তা এবং প্রতিরোধের প্রশংসা করেন।

তিনি আরো বলেন, জেরুসালেম ও ইরান একই সূত্র গাঁথা। তাই ইরান ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অবিরাম আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের উপর বর্বরতার নিন্দা জানিয়ে থাকে।

এসময় তিনি ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হামাস প্রধান হানিয়ার কাছ থেকে জানতে চান এবং তাকে ইরান সফরের আমন্ত্রণ জানান।

ইসমাইল হানিয়া তার কাছে ফিলিস্তিনের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের অমানবিক জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও দখলদারিত্বের বিবরণ তুলে ধরেন।

এছাড়া সফরের আমন্ত্রণ ও ফোন দিয়ে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়ায় ইরানী পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। আর ইরান সফরে আসবেন বলে আশ্বাস দেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ