spot_img

গাজী আতাউর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান মনোনয়নপত্র যাচাই বাছাইয় শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আজ রোববার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেন, ”আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে এবং সকলের দোয়ায় আমরা আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই বাছাই -এ কৃতকার্য হয়েছি।”

প্রসঙ্গত, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনেই অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতোমধ্যে পাঁচ সিটি করপোরেশনে দলটি তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম, গাজীপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনায় দলের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ মাওলানা মাহমুদুল হাসান এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে রাজশাহী মহানগর সহসভাপতি হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ