spot_img
spot_img

স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রী করা হয়েছিল। এবার স্নাতক বা ডিগ্রি পর্যায় পর্যন্ত নারী শিক্ষাকে ফ্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ভালো ফলাফলের ভিত্তিতে উপবৃত্তির ব্যবস্থাও থাকবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, আমি শিক্ষাঙ্গনের বর্তমান অবস্থা চাই না, আমূল পরিবর্তন চাই। আগামী জুলাই মাস থেকে সরকার ধারাবাহিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলব্যাগ, ড্রেস ও জুতা প্রদান করবে। আমরা চাই, শিক্ষার্থীরা সুন্দর ও সম্মানজনক পরিবেশে পড়াশোনা করুক।

৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর গণ-অভ্যুত্থান, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা এবং ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আত্মত্যাগকারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তারেক রহমান বলেন, শহীদদের আকাঙ্ক্ষা ছিল, মানুষ মুক্তভাবে কথা বলবে এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান পাবে। শুধু শ্রদ্ধা নিবেদন নয়, তাদের সেই স্বপ্ন পূরণ করাই এখন আমাদের মূল লক্ষ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ