spot_img
spot_img

আল্লামা বাবুনগরীর খাদেম ইনআমকে বাঁচাতে প্রয়োজন ৬০ লাখ টাকা

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির খাদেম মাওলানা ইনআমুল হাসান ফারুকী ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে চীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জরুরি মেজর অপারেশনের জন্য ৬০ লাখ টাকা প্রয়োজন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থের ব্যবস্থা না হলে তাঁর চিকিৎসার পরবর্তী ধাপ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসিনা সরকারের নির্যাতনের অন্যতম ভিক্টিম মাওলানা ইনআমুল হাসান ফারুকীর চিকিৎসার শেষ ভরসা হিসেবে একটি আর্জেন্ট মেজর অপারেশন প্রয়োজন। এ জন্য আগামী ৬ মে’র মধ্যে ৬০ লাখ টাকা সংগ্রহ করতে হবে।

পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চললেও আর্থিক সংকটের কারণে চিকিৎসা কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে। ক্যান্সারের চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। এখন জরুরি অপারেশনের জন্য নতুন করে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হওয়ায় দেশবাসীর কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে।

মাওলানা ইনআমুল হাসান ফারুকী ২০২১ সালে হেফাজতের মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। দেশে চিকিৎসার পর পর্যাপ্ত উন্নতি না হওয়ায় প্রথমে তাঁকে ভারতে নেওয়া হয়। সেখানে কয়েক মাস চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ পেয়ে তিনি চীনে যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সহায়তা পাঠানোর তথ্য


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
হিসাবের নামঃ ইনআমুল হাসান ফারুকী
হিসাব নম্বরঃ ২০৫০৭১৯০২০০০৮৫৮০৭
শাখাঃ দত্তেরহাট সাব ব্রাঞ্চ, মাইজদী কোর্ট, নোয়াখালী

বিকাশ নগদ রকেট পার্সোনাল
০১৭২১২৩৮৫৮৮
হোয়াটসঅ্যাপ ইমু
০১৭২১২৩৮৫৮৮

spot_img
spot_img
spot_img

সর্বশেষ