ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে বিষাক্ত মদপানে ২২ জন মারা গেছে।
এর আগে, স্থানীয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়ে ছিলেন, ভিন্ন ভিন্ন গ্রামের ১৫ জন মারা গেছেন। পরে আরও সাতজন প্রাণ হারান।
জানা যায়, বৃহস্পতিবার (২৭ মে) রাতে অনেক মানুষ স্থানীয়ভাবে তৈরি মদ পান করে। এরপরেই শুরু হয় মৃত্যুর মিছিল। বলা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় জেলা হাসপাতালে ভর্তি অনেকের অবস্থাই গুরুতর।










