spot_img
spot_img

স্বাস্থ্যবিধি মেনে এসএসসি, এইচএসসি পরীক্ষা হবে পাকিস্তানে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে কঠোরভাবে বিধিনিষেধ মেনে আগামী ২৩ শে জুন থেকে ২৯ শে জুলাই পর্যন্ত মেট্রিক (এসএসসি) এবং এইচএসসির পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)।

শনিবার (২৯ মে) কেন্দ্রীয় পরিকল্পনামন্ত্রী আসাদ উমরের সভাপতিত্বে এনসিওসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন জাতীয় সমন্বয়কারী লেফটেন্যান্ট জেনারেল হামদুজ্জামান।

বৈঠকে করোনা মহামারি রোধে সরকারের গৃহীত পদক্ষেপ আলোচনা করা হয়। এতে দেশে করোনা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করা হয়। তবে সিন্ধু প্রদেশে সংক্রমণ বৃদ্ধিতে সতর্কতা ঘোষণা করা হয়।

এছাড়া এ সময়ে বিভিন্ন প্রদেশ চাইলে করোনা পরিস্থিতির মধ্যেও কঠোরভাবে বিধিনিষেধ মেনে এই দুটি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতির সিদ্ধান্ত নিতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ