spot_img

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৭

পাকিস্তানের বেলুচিস্তানে একটি বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে ২৭ জন নিহত হয়েছে।

বুধবার (২৯ মে) তুরবাত শহর থেকে কোয়েটার দিকে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরে ভোরের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ আরো ২৫ জনের বেশি আহত হয়েছেন।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসমাইল মেনগাল বলেন, ‘চালক একটি পাহাড়ি এলাকায় মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা এখনও ঘটনার কারণ অনুসন্ধান করছি। এটা হতে পারে যে চালক ঘুমিয়ে পড়েছিলেন বা দ্রুত গতিতে ছিলেন। যার কারণে দুর্ঘটনা ঘটেছে।’

সিভিল হসপিটাল বাসিমার প্রধান চিকিৎসক নূর উল্লাহ এএফপি’কে বলেন, সেখানে তিন নারী ও দুই শিশুসহ ২৭ জনের লাশ নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ