spot_img

ড. মাওলানা আব্দুর রাজ্জাক ইসকান্দারের ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মজলিসে শূরার সদস্য, আলমি মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত পাকিস্তানের আমির ও জামেয়াতুল উলুমিল ইসলামিয়া বিন্নূরী টাইন করাচির মুহতামিম ডক্টর আল্লামা আব্দুর রাজ্জাক ইসকান্দার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (৩০ জুন) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় গভীর শোক প্রকাশ করেন।

নেতৃদ্বয় বলেন, ড. ইসকান্দার এর ইন্তেকালে মুসলিম বিশ্ব একজন রাহবারকে হারালো। তার মৃত্যতে মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি ইসলামী দুনিয়ার একজন বরেণ্য ইসলামী স্কলার ছিলেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি কুরআন হাদীসের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ইসলামী শিক্ষা প্রশারের পাশাপাশি উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সাথেও নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। আকিদায়ে খতমে নবুওয়াতের সংরক্ষণ এবং মিথ্যা নুবওয়াতের দাবীদার কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রের বিরুদ্ধে মুসলিম উম্মাহ কে সচেতন করার লক্ষে আলমী মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াতের আমিরের দায়িত্ব পালন করেন।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকার্ত পরিবার ও ভক্ত অনুরক্তদের সমবেদনাা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ