spot_img
spot_img

লিবিয়ার মরুভূমি থেকে ২০ মৃত ব্যক্তির লাশ উদ্ধার

লিবিয়ার মরুভূমি থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীদের ধারণা পানির অভাবে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) আফ্রিকার অন্য দেশ চাদের সীমান্তবর্তী এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুফরা অ্যাম্বুলেন্সের প্রধান ইব্রাহিম বেলহাসান জানিয়েছেন, আমাদের বিশ্বাস ওই দলটি প্রায় ১৪ দিন আগে মরুভূমিতে মারা গেছেন।

বেলহাসান বলেন, মৃতদের মধ্যে দুইজন লিবিয়ার নাগরিক। ধারণা করা হচ্ছে বাকিরা চাদের অভিবাসনপ্রত্যাশী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ