ইউরোপে ন্যাটোর সামরিক শক্তি আগের যেকোনো সময়ের থেকে বেশি বাড়ানো হবে। কারণ বর্তমানে ন্যাটোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
গতকাল বুধবার (২৯ জুন) মাদ্রিদে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রতিটি ভূখণ্ডে সবদিক থেকে হুমকি মোকাবেলায় ন্যাটোকে প্রস্তুত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়াও ইউরোপে সেনা মোতায়েনের পরিসর বাড়ানোর পাশাপাশি স্থল, নৌ এবং আকাশ পথে ন্যাটোকে শক্তিশালী করতে সামরিক সক্ষমতা জোরদার করা হবে।
বাইডেন আরও জানান, বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলোতে এক লাখ সেনা ইউরোপের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। এখন স্পেনে আমেরিকার নৌবহরে ডেস্ট্রয়ারের সংখ্যা বাড়িয়ে ছয়টি করার পাশাপাশি পূর্ব ইউরোপে আমেরিকার প্রথম সামরিক সদর দপ্তর স্থাপনের ঘোষণা দেন তিনি। সেই সাথে রোমানিয়ায় তিন হাজার যোদ্ধা ও অতিরিক্ত দুই হাজার সেনার বাড়তি একটি ব্রিগেড পালাক্রমে দায়িত্ব পালন করবে।











