spot_img
spot_img

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৯ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৫৯২ জনে।

শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৬২ জন অপরিবর্তিত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৮ হাজার ৮৫২ জন।

২৪ ঘণ্টায় ৫৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ